প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৩ (বৃহস্পতিবার)
বাহরাইনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি বিএনপির নেতাকর্মীর উপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও নৃশংসত হত্যার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা গুম খুন করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গনসমাবেশে দেশের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানানো হয়।সেই সাথে বেগম জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

 

বুধবার দেশটির রাজধানী মানামাস্থ লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে রাখেন- নাসির উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন- সাবেক সভাপতি সাবের আহমেদ, মুজাহিদুল ইসলাম, খ ম আশরাফ উদ্দিন, রুহুল আমিন, আলা উদ্দিন আহমেদ, সালা উদ্দিন কবির, আব্দুল মোমিন, আব্দুল বাছিত, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, সাচ্চু ভূইয়া, শাহ মো. আরিফুল ইসলাম, কবির মাহমুদ ভূইয়া, শাহীন আল মামুন, দুলাল তালুকদার, রিয়াজ ইসলাম, আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

 

সভা শেষে মরহুম জিয়াউর রহমান ও আন্দোলনে মৃত্যু বরণকারী সকলে রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০১