প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ২০:১৪ (শনিবার)
থিয়েটার সাস্টের ২যুগ পূর্তি, উৎসবের আমেজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চা বিষয়ক সংগঠন থিয়েটার সাস্টের দুইযুগ পূর্ণ হয়েছে; ২৫ বছরে পদার্পণ করা এ সংগঠনটি ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল।

 

বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির বর্তমানরা কেক কেটে ও শোভাযাত্রা করে উৎসবের আমেজে তা উদযাপন করেন।

 

এর মধ্যে বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা করেন। পরবর্তীতে বিকাল ৪টায় ক্যাম্পাসের অর্জুতলায় কেক কেটে আনন্দ উৎসবে মেতে উঠেন সদস্যরা।

বর্ষপূর্তি উদযাপনে অংশ নেন বিশ্ববিদ্যলয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন।

 

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “থিয়েটার সাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিগত দুই যুগ সাফল্যের সাথে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে। আজ সংগঠনটির বর্ষপূর্তি উদযাপনে অংশ নিতে পেরেছি, এতে খুবই আনন্দ লাগছে।”

থিয়েটার সাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করে এ সংগঠনটির সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সাংস্কৃতির চর্চায় থিয়েটার সাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই  অবদান রেখে যাচ্ছে উল্লেখ করে সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, ‘নাট্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করি আমরা। এ সংগঠনের কার্যক্রম আরো এগিয়ে নিতে চাই।’

সবার সহযোগিতার মাধ্যমে সংগঠনটির সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবে বলে মনে করেন তিনি।

 

বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সংগঠনটির ত্রিশের অধিক সদস্য অংশ নেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৫