ছবি : পল্লব ভট্টাচার্য্য
‘বিএনপি-জামায়াতকে প্রতিহত করা’র কর্মসূচির অংশ হিসেবে সিলেটে শনিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল এবং সড়কে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের একাংশ মোটরসাইকেল শোডাউন করে। শোডাউনকালে তারা বিএনপি ও জামায়ত বিরুদ্ধে নানা স্লোগান দেয়। তবে এই শোডাউন থেকে আতঙ্ক তৈরি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
দেখা যায়- শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করে। এটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, শোডাউনটি পূর্ব জিন্দাবাজার অতিক্রমকালে কয়েকটি মোটরসাইকেলের সাইলেন্সার থেকে ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানের শাটার লাগাতে শুরু করেন।
পরে বিষয়টি ‘ককটেল বিস্ফোরণ নয়, সাইলেন্সারের শব্দ’ বুঝতে পেরে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
তবে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন পথচারী ও ব্যবসায়ী প্রশ্ন রেখে বলেন- এটা কোন ধরণের প্রতিবাদের ভাষা? মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে কী ধরণের রাজনীতি!
এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.