দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও অপপ্রচারের ফলে হুন্ডির মাধ্যমে লেনদেন বেশি হচ্ছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা, এতে করে বৈধ পথে টাকা পাঠাতে নিরুৎসাহিত হচ্ছে প্রবাসীরা।
বৈধ পথে টাকা পাঠানোর মাধ্যমে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছে প্রবাসীদের পরিবার, এতে করে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোগ হচ্ছে ফলে রিজার্ভের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাহরাইন থেকে প্রবাসীরা অক্টোবর মাসে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করলেও তা নভেম্বর মাসে ৩১ মিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে।
ধারণা করা হচ্ছে স্যোসাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এতে করে সাধারণ প্রবাসীরা নিরুৎসাহিত হচ্ছে, ফলে বৈধ পথে টাকা না পাঠিয়ে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর আগ্রহ বাড়ছে, হুন্ডির মাধ্যমে যে লেনদেন হচ্ছে তা চিহ্নিত করে দ্রুত সরকারকে আরো কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান প্রবাসীরা।সেইসাথে প্রণোদনার হার ও প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে প্রবাসীরা উৎসাহিত হবে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২০-২১ অর্থ বছরে বাহরাইন থেকে রেমিট্যান্স যুক্ত হয়েছে প্রায় ৫৮০ মিলিয়ন মার্কিন ডলার, যার পরিমাণ ৫৫ হাজার ৬৮০ কোটি টাকা, বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ১০টি দেশের তালিকায় নাম রয়েছে দেশটির।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.