সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের রপ্তানী সাব কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও রপ্তানি সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ মো. হিজকিল গুলজার।
সভায় সিলেটের রপ্তানি খাতের উন্নয়নে এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে আলোচনা হয়।
সভায় বক্তাগণ সিলেট থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাজা শাক-সবজি রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, বিমানের ভাড়া হ্রাসকরণ, সিলেটের স্থল শুল্ক স্টেশন সমূহে বিরাজমান সমস্যাবলী নিরসন সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, রপ্তানি সাব কমিটির সদস্য আব্দুল মুন্তাকিন, মো. মোস্তাফিজুর রহমান, মঞ্জুর আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. আবুল কালাম, মিসবাহ উদ্দিন টিপু, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.