প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:০৯ (শনিবার)
সিলেট মাদরাসাছাত্রীর গলায় টিউমার, মানবিক সাহায্যের আবেদন

সিলেটে মোছা. খাদিজা বেগম (১৯) নামের এক মাদরাসাছাত্রী গলায় একটি টিউমার নিয়ে গত ৪ মাস যাবত ঘুরছেন। টাকার অভাবে তার দরিদ্র  পিতা অপারেশন করাতে পারছেন না। অপারেশনের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। এ জন্য সিলেটের এবং প্রবাসী ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।

খাদিজার বাবা মো. আবদুল হক সুনামগঞ্জের ছাতক উপজেলার রাজগাঁও কুপিয়া গ্রামের মৃত আরছরব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর শিবগঞ্জের সবুজবাগে পরিবার নিয়ে বসবাস করছেন এবং মহানগরের আম্বরখানার গোল্ডেন টাওয়ারস্থ সুরমা সিকিউরিটি কোম্পানিতে চাকরিরত ছিলেন। 

৪ মাস আগে তার মাদরাসাপড়ুয়া মেয়ে খাদিজার গলায় টিউমার ধরা পড়ে। পরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলে অপারেশনের পরামর্শ দেন তারা। কিন্তু অপারেশনটি ব্যয়বহুল হওয়ায় এখন পর্যন্ত তা করাতে পারেননি খাদিজার বাবা। তাই সিলেটের এবং প্রবাসী ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। 

যেসব হৃদয়বান মানবিকতার হাত বাড়িয়ে দেবেন তাদেরকে খাদিজার বাবার এই বিকাশ ০১৭৬২৫৯৬৭৭০ নাম্বারে (পার্সনাল) সাহায্য পাঠানো যাবে বলে জানিয়েছেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম