সিলেটের বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম। সপ্তাহ ব্যবধানে সিলেটের পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১০০/১৫০শ’ টাকা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বিক্রিতে ৫০ কেজির বস্তাপ্রতি যোগ হচ্ছে আরও বাড়তি টাকা।
এমন অবস্থায় সিলেটের পাইকারি ও খুচরা চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন।
ব্যবসায়ীদের মতে, মজুতদাররা দাম বেশি চাওয়ায় তাদের বেশিদামে চাল কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্র করতে হচ্ছে। কি কারনে চালের দাম বাড়ছে সেটাও জানেন না তার।
সরেজমিন সিলেটের বৃহৎ চালের আড়ৎ কালিঘাট বাজারে ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানে চাল মজুদ থাকলেও দামের কোনো কমতি নেই। বিভাগের মধ্যে সবচেয়ে বড় এ বাজারে এক সাপ্তারে ব্যবধানে চালের প্রকারভেদে বস্তাপ্রতি দাম বেড়েছে ১শ’ থেকে দেরশ’ টাকা। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরা বাজারে তা গিয়ে দাড়িয়েছে দেরশ’ থেকে ২শ’ টাকায়।
কালিঘাট পাইকারী ও খুচরা চাল আড়ৎ ব্যবসায়ী মুহিবুর রহমান জানান, এক সাপ্তাহের ব্যবধানে সকল ধরনের বস্তায় দাম বেড়েছে। শুধু পাইকারি নয় খুচরা বাজারেও বাড়ছে চালের দাম। তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশের কারণেই কিছু অসাধু ব্যবসায়ীরা ইচ্ছা করে চালের দাম বাড়িয়ে দিচ্ছে।
চালের দাম বাড়ায় এখন হাঁসফাঁস অবস্থা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির স্বল্প আয়ের মানুষের। আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, আমাদের আয় বাড়েনি। বাজারে বেড়েছে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সেই সঙ্গে চালের বাজারও অস্থির। পরিবার-পরিজন নিয়ে আমাদের কষ্ট করে বেঁচে থাকতে হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের পাশাপাশি চালের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দিচ্ছেন অনেকে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.