প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ২২:৪০ (শনিবার)
সিলামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমার সিলাম হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বুবলী বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সঞ্চয় কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শহিদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম আহমদ আলী।

 

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীসহ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সভায় বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সহ সভাপতি আতিকুর রহমান বাবুল, সদস্য জিয়া উদ্দিন, হারুনুর রশীদ হানিফ, আয়েশা আক্তার সুমি, শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, সালমা আক্তার, নুসরাত মাহবুব, সুভ্রা রানী দেবমুখ্য।

 

সভায় সিলামের কৃতী সন্তান শহীদ বুদ্ধিজীবী ড. আব্দুল মুক্তাদির, বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী বীর মুক্তিযোদ্ধা শহীদ বাবুল মিয়ার স্মৃতি রক্ষার্থে একটি শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪২