শান্তিগঞ্জ উপজেলায় সংশোধিত কাাবিটা নীতিমাাল ২০১৭ অনুযায়ী ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলাধীন হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরন/মেরামত কাজের (ফসল রক্ষা বাঁধের কাজ) শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওরের পশ্চিম পাড়ে পিআইসি কমিটির মাধ্যমে জয়কলস খাদ্য গোদাম সংলগ্ন বাঁধে মাটি কেটে কাজ শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা কৃষি অফিসার খন্দকার সুহাইল আহমদ, পিআইও শাহাদাত হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শহিদ মিয়া, জিএম সাজ্জাদ, ইউপি সদস্য মছকু মিয়া সহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/কবির/ইআ-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.