১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের মাটে অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মো. আব্দুল বাছিত ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভণিং বডীর শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভণিং বডীর সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, মো. রফিক মিয়া, সাবেক গভণিং বডীর সদস্য আব্দুল আলীম, আব্দুল খালিক। সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র দাস, আবুল কাশেম, আব্দুল মুক্তার, রহমত আলী, রিপন চন্দ্র সাহা, শীপা, সুলতানা জাহান, তাহমিনা বেগম, হোছনা বেগম, সাজনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগ নেতা ও কলেজের প্রক্তন ছাত্র এমরান আলী তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সভাপতি ইদ্রিছ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মকুল আলী, আব্দুল মালিক কালা, অমূল্য রাম গঞ্জু, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ খাদিমনগর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা আজমান আলী, সাইচ্ছা মিয়া, আব্দুল খালিক প্রমুখ।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের ও বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গে আত্মার মাগফেরাত কামনা করে এবং বর্তমান সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের কর্ণধার জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শামছুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.