প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৬ (শনিবার)
ছবিতে বিজয়

ছবি: শাহীন আহমদ, রুবেল আহমদ, পল্লভ ভট্টার্চায্য

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ৫১তম বিজয় দিবস। সিলেটজুড়ে ছড়িয়েছে উৎসবের রঙিন ছটা।

মনে ও মননে ছুঁয়ে গেছে লাল-সবুজের চেতনার রঙ।

আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) উপলক্ষ্যে প্রতিবারের মতো সিলেটে এবারও ভোরের শুরু থেকেই দিনটি পালনে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন।

বিজয়ের উদ্দম নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারো দেখা গেছে শিক্ষার্থী থেকে শুরু করে শিশু-বৃদ্ধ ও সব বয়সী মানুষের ঢল।

মহান বিজয় দিবসের প্রভাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন/করেছে ....।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিকসহ নানা সংগঠন।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয় দিবসে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহিদ মিনারে ভিড়ও বাড়তে থাকে।

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে বিদেশী

ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদী

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৫