মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আহমদ কামাল, সভাপতি ইন্দ ভোষন দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক লোকমান মির্জা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া, আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা নেতৃবৃন্দ ওমর আলী ইয়াসিন আহমদ শুভ মিল্লত ছাব্বাক সহ নেতৃবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.