ট্রফি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল। সোমবার দিবাগত রাত তিনটার দিকে মেসিরা দেশে পৌঁছান।
মঙ্গলবার বিকালে রাজধানী বুয়েন্স আয়ার্সে তাদের বরণ করে নেবে আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা।
বুয়েন্স আয়ার্সে ফুটবল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ট্রেনিং একাডেমিতে রাতের বাকিটা সময় কাটাবেন মেসিরা।
এরপর বিকেলে তারা সাধারণ মানুষের সাথে ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেবেন।
রবিবার কাতারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে এমন কীর্তি গড়ার পর থেকেই বুয়েন্স আয়ার্সের রাস্তায় জড়ো হয়ে আছে লাখ লাখ মানুষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.