প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৫ (শনিবার)
শাবির ‘ব্রাম্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাম্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাম্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনাঈদ মিজবাহ নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

কমিটিতে অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হাসান ঠাকুর, মুস্তাফিজুর রহমান, জান্নাতুল ফেরদাউস আখি, ফাতেমা আশফাক, মেহেদী হাসান, হাবিবুর রহমান, রাফসানা দীপ্তি, আর্নিকা দেব মন্টি, নাঈমুল হায়দার, টিপু সুলতান ও শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল ইসলাম, আবদুল হাকিম, ইসরাত জাহান ইফতিহা, কামরুল হাসান, তাসনুভা তাসনিম ঐশি, আসাদুল্লাহ আসাদ, জাহিদুর রহমান দীপু, ফারজানা বিনতে ওমর, রওনক জাহান মুনা, কায়সার আল হাদি, গোবিন্দ দাস, সাদিয়া ইসলাম ইভা ও জিয়াউল হক।

 

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে জুয়েল মাহমুদ, সিয়াম খান, নাজনীন সুলতানা, তানভীর রাহাদ, জাহিদুল শিহাব ও সুমাইয়া ইসলাম, অর্থ সম্পাদক সাকিব মিয়া, সহ অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ হাসান, সাকিব খান ও তানিয়া তাহমিন, প্রচার সম্পাদক শাওন আহেমদ মল্লক, উপ প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়, শায়েখ আহমেদ চৌধুরী ও আয়মান আউসাফ, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, উপ দপ্তর সম্পাদক হিসেবে  অর্ণব দাস ও আমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।

 

কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বায়েজিদ আহমেদ, উপ সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা ইকতা খাদিজা সুলতানা ও কিবরিয়া মুন্সী, ক্রীড়া সম্পাদক আশরাফুল হক শুকরান, উপ ক্রীড়া সম্পাদক রাহুল চন্দ্র দাস, গোলাম মোহাম্মদ তুহিন ও মোহাম্মদ রাফি, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক স্নিগ্ধা খন্দকার, উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রাতুল হাসান সজীব, তাসমীন ফারহানা অর্বিন ও রাফিদ ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপ সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সাজিদুল ইসলাম, সুমাইয়া ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম রয়েছেন।

 

তথ্যপ্রযুক্তি সম্পাদক ইকরামুল হক ইবান, উপ তথ্যপ্রযুক্তি সম্পাদক সাইফ রহমান সিয়াম, বিজয় দেবনাথ ও তারেক হাসান রজব, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম তিথি, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার লীনা ও সুমাইয়া সিদ্দিকা, সাহিত্য বিষয়ক সম্পাদক রাবেয়া প্রাপ্তি, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জুবাইদ ও মোঃ রায়হান মনোনীত হয়েছেন।

 

মঙ্গলবার সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬