প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৪ (বৃহস্পতিবার)
স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসবে চিত্রাংকন প্রতিযোগিতা ২৬ ডিসেম্বর

শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

শ্রীহট্ট অখন্ডমন্ডলী সিলেটের আয়োজনে আগামী সোমবার (২৬ ডিসেম্বর) নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

এদিন বিকেল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হবে। এর আগে বেলা আড়াইটায় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

 

প্রতিযোগিতা ৩টি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ: শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত (বিষয়: পদ্মফুল), খ-গ্রুপ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত (বিষয়: স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব) ও গ-গ্রুপ: সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত (বিষয়: স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মুখমন্ডল)।

 

এ সংক্রান্ত তথ্য জানতে দেবরাজ বণিকের মোবা: ০১৩১৩-৭৩০৮৪৬, হোয়াইটস অ্যাপ: ০১৯১৫-৪২৭৫৯২ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫