সিলেটের আদালত পাড়ার ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৫ ডিসেম্বর রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে হাজী আব্দুল খালিক সভাপতি ও হাজী আশরাফ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আগামী ২০২৩-২০২৪ মেয়াদের জন্য ৯১ জন সদস্যের সম্মতিক্রমে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন- সিনিয়র সহসভাপতি মো. খুরশেদ আলম চৌধুরী, সহসভাপতি বদিউজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পদক সত্যেন্দ্র কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী এ কে এম শামছুদ্দিন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- আ ফ ম রেজাউল কবির, ঋষিকেশ পাল, মো. মহিউদ্দিন সাহান, মো. নাজমুল হোসেন, মিজানুর রহমান বেলাল, বোরহান উদ্দিন ইকবাল, আব্দুল কাইয়ূম সরকার, আবু রুশদ ইকবাল, সোমায়েল হোসেন চৌধুরী।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাজী এ কে এম শামছুদ্দিন ও মো. সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম। গীতা পাঠ করেন সত্যেন্দ্র কুমার চন্দ। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আশরাফ উদ্দিন। সাধারণ সভায় বার্ষিক রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন আ ফ ম রেজাউল কবির, মিজানুর রহমান বেলাল, ঋষিকেশ পাল, আব্দুস শহীদ দুলাল, আব্দুল মান্নান, নুরুল হক, আব্দুল কাইয়ূম সরকার, আব্দুল খালিক, সোমায়েল হোসেন চৌধুরী, বদিউজ্জামান চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.