কাতার বিম্বকাপে ফেভারিট তকমা নিয়েই অংশ নেয় ব্রাজিল ফুটবল দল। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে সেরা ষোলোতেই বিদায় নেয় সেলেসাওরা। বিশ্বকাপের সেই ব্যর্থতার জন্য এবার হামলার শিকার হলেন কোচ তিতে। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ব্রাজিলের দায়িত্ব থেকে অব্যহতি নিয়ে এখন পরিবারকে সময় দিচ্ছেন তিতে। গেল সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেইন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। কেন এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল- কারণ জানতে চায় সেই হামলাকারী।
এখানেই শেষ নয়, একই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগান থেকে সাইকেল চুরি করার চেষ্টাও করছিল। বাধা দিয়েছিলেন তিতে। তখনও অনেক কথা শুনতে হয়েছে এই কোচকে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.