প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ১৭:৪৩ (বুধবার)
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ফল ২০২২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর ) সকালে পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.