জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকমল হোসেন মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার দিবাগত রাত দেড়টায় ঢাকার একটি হাসপাতালে আকমল হোসেন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে জগন্নাথপুর রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতার সৃষ্টি হলো, যা পূরণ হবার নয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.