সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম নবেল বিজয়ী হয়েছেন।
তবে এবার প্রথমবারের মতো কোনো নারী সভাপতি পদে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে গড়েছেন নতুন ইতিহাস।
মহানগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে রাত সাড়ে ১০ টায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
সিলেটভিউ২৪ডটকম/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.