প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৮ (বৃহস্পতিবার)
সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে দিরাই সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিরাই সাংবাদিক ইউনিয়ন।

 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার মো. নাবিল ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই নেতৃত্বের মধ্যে দিয়ে সিলেটের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল এ সংগঠন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২