প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৩ ১৯:১৪ (বুধবার)
সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে কানাইঘাট প্রেসক্লাবের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিজয়ী নেতৃবৃন্দকে কানাইঘাট প্রেসক্লাব’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সহ ক্লাবের নেতৃবৃন্দ।

 

শনিবার (১লা জানুয়ারি) এক বিবৃতিতে এ অভিনন্দন জানানিয়ে নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তাদের পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪