প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৩ ২১:৩০ (শনিবার)
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ।

 

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সদস্য ও দৈনিক একাত্তরের কথা’র উপ সম্পাদক মঈন উদ্দিন, চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক ও সাবেক শাটলার মঞ্জুর আল মামুন, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সালেহ আহমদ শ্যামল, সিলেট ডিএসএ’র সাবেক শাটলার ওয়েস কামালি, সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু, ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সদস্য ও অ্যামেচার শাটলার শামীম আহমদ, রেজাউল করিম রেজা, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এম আবদুল কাদির, এ্যামেচার শাটলার আনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক মিলন রায়, সিলেট ইউনাইটেড ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ম্যানেজার পলাশ মিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫