শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ওই বিভাগের একটি কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেীয় মিলনায়তনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।
.jpg)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিন দিনব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশসহ ১৪টি দেশের ২৫০ জন অতিথি অংশগ্রহণের কথা রয়েছে। এতে ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।
সম্মেলনে সশরীরে ২টি ও ভার্চুয়ালি চারটি অধিবেশনসহ মোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সমাজকর্মর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক মো. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী ও অধ্যাপক তাহমিনা ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.