প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩ ১৭:৩১ (শনিবার)
জগন্নাথপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত হয়েছে।

 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার উপ সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পত্রে জগন্নাথপুর পৌরসভাকে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়।

 

মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, জগন্নাথপুর পৌর কার্যালয়ের উদ্যাগে প্রথম শ্রেণির পৌরসভার জন্য সব ক্যাটাগরি পূরণের পর স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন, যার পর দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রজ্ঞাপন জারি হয়।

 

উল্লেখ, ১৯৯৯ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-১৩