প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩ ১৯:০৬ (শনিবার)
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে দুই সংগঠনের শুভেচ্ছা

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ফুল ব্যাবসায়ী সমিতি ও রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী।

 

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজার বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

 

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ফুল ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা কল্লোল জ্যোতি বিশ্বাস, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সহ সভাপতি শাহীন আহমেদ, যুগ্ম সম্পাদক সাগর আহমেদ, অর্থ সম্পাদক পিকুল হোসেন, ধর্ম সম্পাদক রইছ আলী, সমাজ সেবা সম্পাদক মিলাদ আহমেদ ও সদস্য কার্তিক পাল।

রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান রানওয়ে ম্যানিয়াক এর চেয়ারম্যান এইচি ডি ইমন, মডেল এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার দাস।

 

এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য রণজিৎ কুমার সিংহ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২