সিলেট নগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১১ টায় চেম্বারের সিনিয়র সহ সভাপতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শন করেন।
এ সময় সিলেট চেম্বার সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্তনা দেন। এরকম দূর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য মার্কেট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন কাজিরবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.