সুনামগঞ্জের দোয়ারাবাজারে অগোচরে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধেে ফারদিন হাসান নামে এক ছাত্রকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
৩ জানুয়ারী উপজেলার দোহালিয়া ইউনিয়নস্থ প্রগতি স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে ঘটনাটি ঘটেছে। ফারদিন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
.jpg)
বুধবার অধ্যক্ষ মো. আলী উছমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ফারদিন হাসানকে বহিষ্কার করা হয়। পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.