প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৩ ১৮:১০ (বৃহস্পতিবার)
অজয় পালের মৃত্যুতে সিলেট মহানগর আওয়ামী লীগের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, বাংলাবাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পাল মৃত্যুবরণ করেছেন।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন  তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

গত শনিবার (৭ জানুয়ারি) লন্ডন সময় রাত সাড়ে ৮ টা ব্রেইন ষ্ট্রোক করে লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মতো মুজিব আদর্শে বিশ্বাসী কলম সৈনিক, নিরহংকারী ও  ভালো মনের মানুষের মৃত্যুতে নগরীতে শোকের ছায়া বহিছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১