সিলেটের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে সিটি আলো ও লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) যৌথভাবে আয়োজন করছে ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’।
এই কোর্সে মোট ৮টি ক্লাসের মধ্য দিয়ে সিলেটের নারী উদ্যোক্তাগণ ব্যবসা সম্পর্কিত জরুরি তথ্যসহ বিজনেস ডেভেলপমেন্ট, অর্থ সংগ্রহ, বিজনেস প্লানিং, মার্কেটিং ও এসএমই-র হিসাব রাখাসহ প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন মাত্র ১ মাসেই।
এ বিষয়ে সম্প্রতি লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) ও সিটি ব্যাংক লিমিটেড 'সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম' পরিচালনা করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ বছরে ৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করবে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন CRISP এর উপদেষ্টা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং সিটি ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার ম্যানেজার দেবাশীষ সায়েম তপু।
এসময় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এবং আই কিউ এ সি এর অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা উপস্থিত ছিলেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জানান সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্র ও শনিবার দক্ষিণ সুরমার রাগিবনগরে অবস্থিত লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সেইসাথে তিনি কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের সিটি ব্যাংকের ওয়েবসাইটে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামে ১ম সেশনে নিবন্ধন করার জন্য আহবান জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.