সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীর বাবা মো. আব্দুস শুকুর আর নেই। আজ শুক্রবার ভোর ৪ টায় শাহী ঈদগাহ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন।
আজ বাদ জুমআ নয়াসড়ক জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হবে।
পরে হযরত মানিক পীর রহ. মাজার গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
মরহুম আব্দুস শুকুর মৌলভীবাজারের সদর উপজেলার রসুল পুর গ্রামের প্রয়াত মো. আফতাব মিয়া জমিদারের একমাত্র (হাজারী মিয়া) ছেলে ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.