সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃপ্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২০২৩ এর ফাইনালে বিশ্বনাথ প্রেসক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (১৩ জানুয়ারি) সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক কার্যনির্বাহী সদস্য ফারুক আহমদ (হাফিজ-ফারুক) জুটি চ্যাম্পিয়ন হন।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.