প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৩ ১১:৪৯ (বুধবার)
যুব ইউনিয়নের প্রেসিডিয়াম হলেন সিলেটের মতিউর

বাংলাদেশে যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের মতিউর রহমান।

তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ ও এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চ সিলেটের অন্যতম সংগঠক।

গতকাল শনিবার ঢাকার বিএমএ ভবনে যুব ইউনিয়নের  এ কাউন্সিল অনুষ্ঠিত  হয়৷ এতে ৪০০ জন কাউন্সিলের উপস্থিতিতে সভাপতি পদে খান আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নান্নু ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইব্রাহিম নির্বাচিত হন৷

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে