প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৩ ১৬:১০ (শনিবার)
সিলেটে কালভার্টের রডে মৃত্যুফাঁদ, দেখবে কে? এই শিরোনামে গত ৮ জানুয়ারি এটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সিলেট মহানগরের আখালিয়ার নতুন বাজার এলাকায় সড়কে অসমাপ্ত বক্স কালভার্টের রড বিপজ্জনক অবস্থায় রেখে দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরা হয়।
সেই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মাথায় সেই অসমাপ্ত বক্স কালভার্টের রড সরিয়ে কালভার্ট সম্পন্ন করার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
এতে স্থানীয়রা সিটি করপোরেশন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.