বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ।
রোববার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, মরহুমা চেমন আরা বেগম একজন আর্দশ মা এবং গৃহীনি ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন । পরিবারের স্বজনদের শোক সইবার শক্তি আল্লাহ দান করুন।
উল্লেখ্য, শনিবার ( ১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেমন আরা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। তিনি সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন । রোববার আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা সম্পন্ন হয়।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.