প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩ ১৬:২৮ (শনিবার)
সিলেটে ওলামা মাশায়েখের সম্মেলন

সিলেটে জাতীয় ওলামা মাশায়েখ অইম্মা পরিষদ, সিলেট জেলা ও মাহনগরের উদ্যোগে ওলামা মাখায়েখ সম্মেলন অনুষ্ঠেত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর চরমোনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েব আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী ওমর ফারুক সন্ধিপী খলিফা, মাওলানা খালেদ সাইফুল্লাহ, অধ্যক্ষ হাফিজ  মাওলানা ইউনুস আহমদ, মুফতি মুহাম্মদ ইউসুফসহ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩