প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩ ২৩:৪৩ (বৃহস্পতিবার)
দুই পুলিশ কর্মকর্তাকে সিলেট থেকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেট থেকে বদলি করা হয়েছে দুজনকে। 

বুধবার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

সিলেট থেকে বদলি হওয়া দুজনের মধ্যে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মো. কামরুল আমিনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকা সদর দপ্তরে পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশ ইউনিট সিলেট রিজিওনের এসপি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে গাজিপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার করে বদলি করা হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম