মৌলভীবাজারের জুড়ীর প্রবীণ সাংবাদিক, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মরহুম রফিক আহমদ-এর পঞ্চম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে এবং সাংবাদিক বদরুল ইসলাম, মাহবুব আলম রওশন ও শামীম আহমদ-এর সুস্থতা কামনায় জুড়ী উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার, গ্রামীণ ব্যাংকের উপ পরিচালক (অবঃ) মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইসহাক আলী, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক তুতিউর রহমান তোতা, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, এপেক্স ক্লাব অব জুড়ী ভেলীর সভাপতি হাবিবুর রহমান, অতীত সভাপতি নাজিম উদ্দিন মানিক, প্রয়াত সাংবাদিক রফিক আহমদ-এর পুত্র ক্রিকেটার জাকির হোসেন তানিম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ লুৎফুর রহমান, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মো: বেলাল হোসাইন, সালমান হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.