ইসকন আজীবন সদস্য সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, ইংরেজী বিভাগ, শাবিপ্রবি, সিলেট, প্রফেসর ড. জিতেন্দ্রনাথ অধিকারী, এনাটমী এন্ড হিস্টোলজী বিভাগ, সিকৃবি, সিলেট, শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র বিশ্বাস, অতিঃ প্রধান প্রকৌশলী, এলজিইডি, সিলেট, ডা. প্রাণকৃষ্ণ বসাক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ, শ্রীযুক্ত বিপ্লব কুমার মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার, লাফার্জ হোলসিম সিমেন্ট কোঃ লিঃ, ছাতক, ডা. সোমা সরকার, সহ: অধ্যাপক, উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিলেট, ডা. বিচিত্র কুমার দে, জুনিয়র কনসালটেন্ট, মৌলভীবাজার সদর হাসপাতাল, ডা. বিশ্বনাথ পাল, মেডিকেল অফিসার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, এড. দিলীপ কুমার দাস চৌধুরী, প্রিন্সিপাল সিলেক সংস্কৃত কলেজ, এড. সজল কুমার রায়, জজকোর্ট, সিলেট প্রমূখ।
অনুষ্ঠানে ইসকন নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.