প্রযুক্তির যুগ এখন। হাতে হাতে স্মার্টফোন। আর সেই স্মার্টফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপে মগ্ন সবাই। বানরেরাও এবার সে তালিকায় এল। খবর এনডিটিভির।
প্রচলিত রয়েছে, বানরেরা মানুষের মতো আচরণ করে। মানুষের কাছ থেকে শেখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুরোনো একটি ভিডিও সে কথাই নতুন করে প্রমাণ হয়েছে।
গত বৃহস্পতিবার ভারতের অরুণাচল রাজ্যের রাজনীতিবিদ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজুর শেয়ার করা মজার একটি ভিডিওতে দেখা গেছে তিন বানর স্মার্টফোন নিয়ে ব্যস্ত। এই ভিডিও শেয়ার করে কিরণ রিজিজু বলেছেন ‘এই প্রযুক্তি অবিশ্বাস৵ স্তরে পৌঁছেছে।’
ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি একটি স্মার্টফোন ধরে রেখেছেন। তিনটি বানর আগ্রহ নিয়ে ফোন স্ক্রল করছে। স্ক্রিনে তারা মগ্ন। সতর্কভাবে মনোযোগ দিয়ে মানুষের মতোই স্মার্টফোন স্ক্রল করে যাচ্ছে বানরেরা। বড় বানরটি যখন ফোন স্ক্রল করছিল, তখন আরেকটি ছোট বানর তার দিকে মনোযোগ ফেরাতে টানাটানি শুরু করে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪
আইটি ল্যাব সলিউশন্স লি.