প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৩ ২২:৫২ (বুধবার)
৪১ বয়সে প্রথম মা হলেন প্যারিস হিলটন

মার্কিন তারকা প্যারিস হিলটন প্রথমবারের মতো মা হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে পুত্র সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে পারিস হিলটন ও তার স্বামী কার্টার রিয়াম জানিয়েছেন, পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারা। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মা হওয়ার খবর জানিয়ে টুইটারে প্যারিস হিলটন লেখেন, ‘তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ সঙ্গে দিয়েছেন সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি।

২০২২ সালের ডিসেম্বরে প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। এর আগে  ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন তিনি। তারও আগে দীর্ঘদিন প্রেম করেছেন দুজন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৯