প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৩ ২০:১০ (বুধবার)
মাধবপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।

 

বৃহস্পতিবার বিকালে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

 

এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও ছাতিয়াইন পুলিশ ফাড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সত্যতা নিশ্চিত করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৩