হযরত শাহজালাল রহ: মহতমিম শায়েখ মুফতী মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, “সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অব:প্রাপ্ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল হক চৌধুরী রহ: কোরআন, হাদিস, ইসলামের পন্ডিত ও খেদমতগার ছিলেন। সুনামধন্য বহু আলেম উলামার উস্তাদ ছিলেন তিনি। স্বাধীনতাত্তোর তখনকার দিনে ঢাকা আলীয়া ও সিলেট আলীয়া মাদ্রাসায় দ্বীনি শিক্ষার সাথে কর্মমূখী জীবন গড়ে তুলার তাগিদ দিতেন। বাস্তব জীবনের সাথে মিশিয়ে হাদিসের দারস দিতেন। সত্যিকারের ইসলাম শিক্ষা, মাদ্রাসা প্রতিষ্ঠা, ইসলাম প্রচারে তার অগ্রণী ভূমিকা ছিল।”
শুক্রবার বাদ জুম্মা মরহুমের বড় ছেলে মাহবুব চৌধুরীর বাসায় এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণীতে অংশ নিয়ে স্মৃতি চারণ করে মাওলানা মুহিবুল হক গাছবাড়ি উপরোক্ত কথা বলেন।
এদিকে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) লন্ডন মুসলিম সেন্টারে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে তার জীবন ও কর্ম শীর্ষক আয়োজিত আলোচনা সভায় স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃটেন সফররত সিলেট জামেয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপূর আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মাদ নোমান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট আলীয়ার সাবেক কৃতি ছাত্র এবং ইসলামিক শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সায়ীদ, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, সেন্টার ফর ইসলামিক গাইডেন্স এর চেয়ারম্যান মাওলানা এ.কে মওদুদ হাসান, ব্রিকলেন জামে মসজিদের সাবেক খতীব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, পরিষদের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, মুসলিম চ্যাপলিন মাওলানা রেজাউল করীম, ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান, ইমাম মাওলানা আবদুল কুদ্দুস, পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা সুলেমান আলী পীর, ট্রেজারার মাওলানা তাজুল ইসলাম তালুকদার, সহ ট্রেজারার মাওলানা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহকারী সম্পাদক মাওলানা শাহ রিদওয়ানুর রহমান, শিক্ষা সম্পাদক মাওলানা অলিউর রহমান দুবাগী, সদস্য মাওলানা হাবীবুর রহমান, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।
সিলেটের আখালিয়ায় জামেয়া শায়খ মুফতী আবুল কালাম জাকারিয়া রা: ইসলামি গবেষণা কেন্দ্র ও আয়োজিত তার জীবন কর্ম শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতমিম মাওলানা মুজাম্মিল হক সহ অন্যান মুহাদ্দিসগণ।
এসময় মরহুমের দুই ছেলে সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও তাবলিগ জামাতের সাথী মাছনুন চৌধুরী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.