প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:১৮ (শনিবার)
কাজী নজরুল অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ মঙ্গলবার

সিলেট নগরের রিকাবিবাজার এলাকার কাজী নজরুল অডিটোরিয়ামে নবরাগ মিউজিকের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ ও সাগর দেওয়ান।

 

তবলা পরিবেশন করবেন তবলাবাদক হিমানীশ গোস্বামী। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছে আপাসেন ইন্টারন্যাশনাল।

 

এ অনুষ্ঠানে সংগীতানুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শিল্পী হিমাংশু গোস্বামী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯