প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:৩৪ (শনিবার)
‘দৈনিক জাগ্রত সিলেট’র উপদেষ্টা সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ

সিলেটের কোটি মানুষের প্রিয় ‘দৈনিক জাগ্রত সিলেট’-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ।

 

রবিবার এ পদে যোগদান করেন তিনি।

সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ ‘দৈনিক জাগ্রত সিলেট’-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদানের পূর্বে সিলেটের স্থানীয় ও জাতীয় দৈনিকে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, শাব্বীর আহমদ ফয়েজ ২০০০ সালে সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে ২০০১ সালের ১ মে থেকে ২০১৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘদিন স্থানীয় দৈনিক শ্যামল সিলেট ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দৈনিক আলোকিত সময় ও দ্বিতীয় দফা দৈনিক সংবাদ প্রতিদিনে বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। পরিবর্তন ও জেগে ওঠার অঙ্গীকার নিয়ে প্রকাশিত ‘দৈনিক জাগ্রত সিলেট’ পরিবারের সাথে চলার পথে সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তার সঙ্গে প্রয়োজনে ০১৭১১-৯৮৬৩৪৮ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১