প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৩ ১৭:৫২ (শনিবার)
মাঠে কিশোরের প্রবেশ প্রসঙ্গে যা বললেন সাকিব আল হাসান

খেলা চলাকালে কড়া নিরাপত্তা বলয় বেঙে কিশোরের মাঠে প্রেবেশ প্রসঙ্গে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানালেন, এ রকম ঘটনা না ঘটাই ভালো।

 

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে মাঠে প্রবেশ করে কিশোর। এরআগে গত শনিবার সন্ধ্যা চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্টাইকার্স এর ম্যাচ চলাকালে আরেক কিশোর মাঠে প্রবেম করে মাশরাফির সঙ্গে ছবি তুলে।

বিপিএল সিলেট পর্বের শেষ দিনের ফরচুন বরিশালের বিপক্ষে জয় পায় ঢাকা ডমিনেটরস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

 

মাঠে কিশোর প্রবেশের ঘটনায় প্রশ্ন করা হলে জবাবে বলেন, ' এরকম ঘটনা না ঘটলে ভালো লাগবে।' নিজের পারফর্মেন্স নিয়ে বলেন, 'কয়েকটা ম্যাচ ভালো হয়নি। ভালো করার ট্রাই করছি। চেষ্টা থাকবে ঢাকা পর্বে যেন জয়ের ধারায় ফিরতে পারি।'

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মাহি / নাজাত-০২