প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৩৯ (বুধবার)
ইমজার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

বুধবার এক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ইমজার সভাপতি পদে মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক পদে গোলজার আহমদসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।

 

একই সাথে তারা প্রত্যাশা করেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরো গতিশীল হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯