সুনামগঞ্জের শাল্লায় জেলা পুলিশের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং আটগাঁও ইউপির উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষে থেকে দুই শতাধিক দরিদ্র্য পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ্।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়ার) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ সদর সার্কেলের জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী নুরুন নাহার মুনমুন, সদস্য বিভা রাণী সরকার, মাসরূপা তাসনিম ও শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
শীতবস্ত্র বিতরণকালে সুনামগঞ্জ পুলিশের সহযোগিতায় ২শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ এসময় বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.