প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৫৪ (শনিবার)
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় অবৈধ একটি ট্রাভেলস এজেন্সিকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারে অবস্থিত হুদা ট্যুর এন্ড ট্রাভেলসকে এ জরিমানা করা হয়। ট্রাভেলসের মালিক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। এতে সহায়তা করে মহানগর পুলিশের একটি টিম।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.