বলিউড তারকা আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানার প্রেমের গুঞ্জন কোনো নতুন বিষয় নয়। সেই ‘দাঙ্গাল’ সিনেমার পর থেকেই তাদের নিয়ে বলিপাড়ায় চলছে কানাঘুষা।
এমনকি ২০২১ সালে আমির খানের দ্বিতীয় সংসার ভাঙার কারণ হিসেবে ফাতিমাকে দুষেছেন অনেকে।
মাসখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাতিমার একটি পোস্ট তাদের প্রেমের গুজবকে আবার উসকে দিয়েছে। এর পরপরই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের খবর ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখে বলেন, দেখ তোমার ছবি দেখাচ্ছে। তখন আমি বলি, হেডলাইন পড়ে দেখ কী লেখা আছে।’
ফাতিমা আরও বলেন, ‘এসব গুজব শুনে খুব বিরক্ত লাগত। নিজেকে বোঝাতাম এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কিন্তু আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝতে পেরেছি, যাই করুন না কেন, মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই।’
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.